ঢাকা: আইফোনের ক্যামেরায় নতুন প্রযুক্তি সংযোজন করার ঘোষণা দিয়েছে অ্যাপল ইনকরপোরেশন। আইফোনের পরবর্তী ভার্সনগুলোতে নতুন প্রযুক্তির ক্যামেরা থাকবে। বাজারের অন্যসব স্মার্টফোনগুলোর তুলনায় আইফোনের ক্যামেরা অনেকটাই উন্নত। আইফোনের পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরার পাশাপাশি ক্যামকোডারের দিকেও ঝুঁকছে অ্যাপল।
স্মার্টফোনের দুনিয়ায় ক্যামেরায় আধিপত্য ধরে রাখতে অ্যাপল ইতোমধ্যে ‘ডিজিটাল ক্যামেরা উইথ লাইট স্প্লিটার’ নামে প্যাটেন্ট করেছে। প্রতিষ্ঠানটি চাইছে সর্বাধুনিক প্রযুক্তির থ্রি সেন্সর ভিত্তিক ক্যামেরা আইফোনে সংযুক্ত করতে।
‘থ্রি সেন্সর ইমেজিং টেকনোলজি’তে ক্যামেরার ভিতর তিন ধরণের তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবেশ করে। আলো প্রবেশের জন্য প্রিজম, লেন্স বা আয়না ব্যবহৃত হয়। তিনটি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ক্যামেরায় প্রবেশ করে আবার  তিনটি সেন্সরের মাধ্যমে বিভক্ত হয়।
এই প্রযুক্তির ব্যবহারের ফলে আইফোনের ক্যামেরাগুলোর ছবি আরও বেশি পিক্সেল ধারণ করতে পারবে। একই সঙ্গে স্থির চিত্র ও ভিডিও চিত্রের মান উন্নততর হবে।
‘থ্রি সেন্সর ইমেজিং টেকনোলজি’ প্রফেশনাল ক্যামেরাতে ব্যবহৃত হয়। ক্যানন, প্যানাসনিক, ফিলিপসের মত বিখ্যাত ব্র্যান্ডগুলো এই প্রযু্ক্তি ব্যবহার করে।
বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম সেরা দল এই দুই দেশ। অস্ট্রেলিয়া ছয়বার ফাইনালে খেলে সর্বোচ্চ চারটি বিশ্বকাপ জিতেছে, আর তিনটি ফাইনালে খেলে তার দুটি জিতেছে ভারত।
আগামী বৃহস্পতিবার দুই দেশের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইটি হবে সহ-আয়োজক অস্ট্রেলিয়ার মাঠ সিডনিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
কলকাতা, লন্ডন, জোহানেসবার্গ আর ব্রিজটাউন-চার চারটি দূরের আঙিনা জয় করেছে ওয়েস্ট ইন্ডিজের পর বহুদিন ক্রিকেট বিশ্ব শাসন করা অস্ট্রেলিয়া। তবে ১৯৯২ সালে নিজেদের দেশে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হওয়া ফাইনালেই উঠতে পারেনি তারা।
এবার আবার চেনা আঙিনায় বিশ্বকাপের ফাইনাল, নিজেদের আঙিনার ফাইনালে খেলার জন্য মরিয়া অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সবুজ চত্বর সোনালি জার্সি আর ট্রফির রঙে রাঙানো দেখতে চায় দেশটির মানুষও।
মাইকেল ক্লার্কের দল দেশের মানুষের এই প্রত্যাশা পূরণ করতে পারবেন? মেলবোর্নে শিরোপা-স্বপ্ন পূরণ করার আগে তাদের পেরিয়ে আসতে হবে সিডনির বাধা। প্রত্যাশার এই চাপ কতটা মেটাতে পারবে অস্ট্রেলিয়া? প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই সর্বজয়ী এক নেতার মতো ক্লার্ক ঘোষণা দেন, তার দলের জন্য এটা কোনো বিষয় নয়।
“প্রত্যাশা আছে, কারণ আমরা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। আর পারফর্ম করার কারণেই আপনার প্রতি প্রত্যাশা আছে। আমি মনে করি, আপনারা দেখছেন; ছেলেরা পুরো টুর্নামেন্ট জুড়ে এটা (চাপ) ভালো সামলেছে।”
অন্যদিকে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতে নাকাল হওয়া মহেন্দ্র সিং ধোনির দল এবার অস্ট্রেলিয়া জয় করেই দেশে ফিরতে চায়। এটা ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা রোহিত শর্মার কথাতেই স্পষ্ট।
“অবশ্যই আমরা জিততে পারি। এ নিয়ে কোনো প্রশ্নই নেই।”
দুই দলের আত্মবিশ্বাসের পালেই জোর হাওয়া লেগে আছে। শক্তি-সামর্থ্য আর সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলের পার্থক্যও খুব বেশি নয়। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফরে ভারতের পেস আক্রমণ হালে পানি না পেলেও বিশ্বকাপ শুরু হতেই তাদের দেখা গেছে অন্য রূপে।
টানা ৭টি ম্যাচ জিতে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ভারত। এদিক দিয়ে বরং অস্ট্রেলিয়াই একটু পিছিয়ে। গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরেছে তারা।
এই বিশ্বকাপে পারফরম্যান্সের আলোকে অস্ট্রেলিয়া একটু পিছিয়ে। তবে দুই দেশের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে আবার তারা অনেকটাই এগিয়ে। এ পর্যন্ত দুই দেশ ১১৭টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬৭টিতেই জয় পায় অস্ট্রেলিয়া, ভারতের জয় ৪০টিতে; বাকি ১০টি ম্যাচের ফল হয়নি।
পরিধিটা আরেকটু ছোট করে শুধু সিডনিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে নিয়ে আসলে ভারত ঢের পিছিয়ে। ৩৫ বছরে এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচই শুধু জিতেছে ভারত। দুই দল এখানে ১৪টি ম্যাচ খেলে; অস্ট্রেলিয়া জেতে ১২টি, একটি ম্যাচের ফল হয়নি।
ম্যাচটি যখন বিশ্বকাপের সেমি-ফাইনালের, এই সব পরিসংখ্যান তখন মায়াবি বিভ্রম। এর চেয়ে বরং এই বিশ্বকাপে দুই দলের খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্সের খেরোখাতাটা একটু দেখে নিলে ভালো। এদিক থেকে দুই দল কিন্তু সমানে সমান। আর সেখানে ব্যাট-বলের ভারসাম্যটা এমনই যে, কাউকে এগিয়ে-পিছিয়ে রাখাটা কঠিন।
ভারতের টপঅর্ডার ব্যাটসম্যানদের সবাই দারুণ ছন্দে রয়েছেন। শিখর ধাওয়ান দুটি শতক করেন, বিরাট কোহলি, রোহিত শর্মা আর সুরেশ রায়না পেয়েছেন একটি করে শতক। ভারতের বোলাররাও দারুণ বল করছে। এই বিশ্বকাপে খেলা সাত ম্যাচের প্রত্যেকটিতেই প্রতিপক্ষকে অলআউট করতে পেরেছে তারা।
ভারতের বোলিং আক্রমণের চিরায়ত দুর্বল যে জায়গা, সেই পেস আক্রমণও কেমন যেন জ্বলে উঠেছে এবার। বিশেষ করে মোহাম্মদ সামি ১৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত এই বিশ্বকাপের তৃতীয় সেরা বোলার।
এমনিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উইকেট স্পিন বোলারদের জন্যই সাহায্যের ডালি সাজিয়ে রাখে। এই ম্যাচে যদি সেটা হয় তাহলে তা ভারতের পক্ষেই যাবে। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ফর্মে রয়েছেন। আর তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আছেন সুরেশ রায়না আর রবিন্দ্র জাদেজারা।
ভারতের চেয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং এই বিশ্বকাপে একটু অনুজ্জ্বল থাকলেও খুব বেশি পিছিয়ে নেই ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল আর অ্যারন ফিঞ্চরা। তিন জনেই একটি করে শতক পেয়েছেন। স্টিভেন স্মিথ আর ক্লার্কও ভালো করছেন।
বল হাতে মিচেল স্ট্যার্ক আছেন দারুণ ছন্দে। ৬ ম্যাচে ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার তিনি। নিজেদের নামের প্রতি এখন পর্যন্ত সুবিচার করতে না পারা মিচেল জনসন আর জস হেইজেলউডরা এই ম্যাচে জ্বলে উঠলে ভারতের অদম্য ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়া কঠিন হবে না অস্ট্রেলিয়ার।
পরিসংখ্যান যাই বলুক, আঙিনা যারই হোক; বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই ম্যাচে দুই সেরা দল

লোহিত সাগরের তীর ঘেষে মরুভূমিতে সৌদি আরব বিশাল এক শহর গড়ে তুলছে। ১০০ বিলিয়ন ডলার বা সাত লাখ ৭৮ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এ শহর হবে পৃথিবীর অন্যতম বড় একটি শহর। এর আয়তন নির্ধারণ করা হয়েছে ৭০ বর্গমাইল যা ওয়াশিংটন ডিসির চেয়েও বড়।
ইতোমধ্যে শহরটির ১৫ শতাংশ নির্মান কাজ শুরু হয়েছে।
শহরটিতে থাকবে পৃথিবীর অন্যতম বড় একটি সমুদ্র বন্দর, অত্যাধুনিক রেলস্টেশন, বিশাল শিল্প এলাকা, সুসজ্জিত আবাসিক এলাকা, সৈকত। এছাড়া স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বিশালাকায় শপিং কমপ্লেক্স, সুরম্য মসজিদ, বিনোদন কেন্দ্র, খেলার মাঠ, পার্কসহ ধনিক শ্রেণির আধুনিক বিলাসী জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সবকিছুর সমাহার।
বিশালাকায় রেলস্টেশনের সাথে সরাসরি যোগাযোগ থাকবে মক্কা এবং মদিনার। হাজীসহ ভ্রমনপিপাসুদের জন্য এটা হবে অন্যতম পর্যটনকেন্দ্র। ২০ লক্ষ মানুষ বাস করতে পারবে এ শহরে। প্রকেল্পর যে ভিডিও ওয়েবসাইটে দেয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে আবাসিক এলাকায় বসবাসের জন্য থাকবে অসংখ্য সুরুম্য ডুপ্লেক্স বাড়ি।

লোহিত সাগরের তীর ঘেষে যে স্থানে শহরটি নির্মিত হচ্ছে সেটা দেখার মত একটি এলাকা বটে। সাগর তীর ঘেষে বিশালাকায় আকাবাকা একটি লেক রয়েছে এখানে । লেকের তিন দিক ভূমিবেষ্টিত আর একদিকে সাগরের সাথে সংযোগ। বিশাল এ লেকের মধ্যে থাকবে আবার ছোট ছোট কয়েকটি দ্বীপ। সবচেয়ে বড় দ্বীপটিতে রূপান্তর করা হবে অর্থনৈতিক দ্বীপে।
এ বছরের শেষ নাগাদ শেষ হবে হারামাইন রেলস্টেশন নির্মানের কাজ। খ্যাতিমান ব্রিটিশ স্থপতি নরম্যান ফস্টার এর নকশা প্রণয়ন করেছেন। প্রকল্পের তরুন ম্যানেজার রায়ান বুখারী বলেন, রেললাইন নির্মিত হলে এক ঘন্টা ২০ মিনিটে মক্কা এবং তিন ঘন্টায় মদীয়নায় যাওয়া যাবে এখান থেকে। এছাড়া সারা দেশসহ আন্তর্জাতিকভাবে যোগাযোগ নেটওয়ার্ক থাকবে এ শহরের সাথে।

রায়ান জানান, বর্তমানে রিয়াদে যেসব বানিজ্যিক পন্য বিদেশ থেকে আসে তার অনেক কিছু দুবাই জেবেল আলী বন্দরে খালাস করা হয়। পরে সেখান থেকে রিয়াদে আনা হয়। নতুন এ মেগাসিটি নির্মিত হলে রিয়াদগামী অনেক পন্য এখানে খালাস হবে এবং তা অতি অল্প সময়ে রিয়াদ পৌছে যাবে।
সৌদি আরবে বর্তমানে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করছে। তাছাড়া বর্তমানে সৌদিআরবের ২ লাখ ছাত্রছাত্রী বিদেশে পড়াশুনা করছে।
নির্মিতব্য মহানগর প্রকল্পের দায়িত্বে নিয়োজিত এমার ইকনোমি সিটির ম্যানেজিং ডাইরেক্টর ফাদি আল রশিদ বলেন, এরা যখন দেশে আসবে তখন পরিস্থিতির অনেক পরিবর্তন হবে। সবকিছু বিবেচনায় রেখে এ মহানগর নির্মান করা হচ্ছে।
সম্প্রতি মারা যাওয়া কিং আব্দুল্লাহ এ নগরের পত্তন করেন। ২০০৫ সালে এ নগর পরিকল্পনার কথা ঘোষনা করে সৌদি সরকার। তাই তার নামানুসারে শহরটির নাম রাখা হয়েছে কিং আব্দুল্লাহ ইকোনমি সিটি। রিয়াদ থেকে এর দূরত্ব ৬০ মাইল।

শহর নির্মানের কাজ শেষ হতে আরো বেশ কয়েক বছর লেগে যাবে। এ শহর নির্মিত হলে পুরো সৌদিআরব নববৈচিত্র পাবে বলে মনে করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে সব ধরনের বাধা কেটে গেছে। গৃহস্থালি কাজের পাশাপাশি বাংলাদেশ থেকে অন্যান্য খাতে লোক নেয়ার বিষয়টি নীতিগত সম্মতি দিয়েছে সৌদি আরবের রাজকীয় সভা। বুধবার দেশটির রয়েল কোর্ট জনশক্তি রপ্তানিতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে এ সম্মতি দেয়। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, গত ফেব্রুয়ারিতে গৃহকর্মী নেয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়ের পর সৌদি আরব অন্যান্য খাতেও কর্মী নিতে আগ্রহ দেখায়। এর ধারাবাহিকতায় বুধবার সৌদি আরবের রাজকীয় সভা এ সিদ্ধান্ত নেয়।
এর আগে দীর্ঘ ছয় বছর পর গত ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রাজকীয় সভা বাংলাদেশের ওপর থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়। এর মধ্যদিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এ দেশটিতে শ্রমিক পাঠানোর সব বাধা কেটে যায়। পাশাপাশি নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়েও উদ্যোগী হয় দুই দেশ। নিষেধাজ্ঞা তোলার সপ্তাহ খানেকের মাথায় গত ৮ ফেব্রুয়ারি দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ আল ফাহাইদের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় আসে। প্রাথমিক পর্যায়ে গৃহকর্মী নেয়ার বিষয়ে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি আরব। নিয়োগকারী কর্তৃৃপক্ষ ও রিক্রুটিং এজেন্টদের মধ্যকার যে চুক্তি হবে তার একটি নমুনাপত্রেও সই করে দুই দেশ।
চুক্তিকালে বলা হয়, গৃহকর্মীর পর অন্যান্য খাতেও পর্যায়ক্রমে কর্মী নেয়া শুরু হবে। গৃহস্থালি ১২টি খাতে কর্মীরা কর্মসংস্থান নিয়ে সৌদি আরবে যেতে পারবেন। এর মধ্যে শুধুমাত্র গৃহকর্মীদের ন্যূনতম বেতন ঠিক করা হয়েছে ৮০০ রিয়াল। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ হাজার। তবে আট ঘণ্টার বেশি কাজ করলে অতিরিক্ত পারিশ্রমিকও পাওয়া যাবে। কর্মীরা বিমান ভাড়া থেকে শুরু করে সৌদি আরবে পৌঁঁছার যাবতীয় খরচ দেবে নিয়োগকারী সংস্থা। সেখানে থাকা-খাওয়া, চিকিৎসাসহ অন্যান্য সুবিধাও পাবেন নিয়োগকারীর কাছ থেকে। কার্যত বিনা টাকাতেই সৌদি আরবে কর্মসংস্থানের জন্য যেতে একটি টাকাও ব্যয় হবে না কর্মীর।
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। ১৯৭৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ২৫ লাখ ৫৮ হাজার ৪৬৩ জন বাংলাদেশি সৌদি আরবে গেছেন। শেষের দিকে প্রতিবছর গড়ে দেড় থেকে দুই লাখ কর্মী সেখানে গেছেন। কিন্তু ২০০৮ সালের শেষে নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয় সৌদি আরব। কিছু বাংলাদেশির অপরাধপ্রবণতা এবং জামায়াতে ইসলামীর অপপ্রচারের কারণেই এমন সিদ্ধান্ত আসে বলে মনে করেন প্রবাসীরা। বর্তমানে দেশটিতে ১৫ থেকে ২০ লাখ বাংলাদেশি আছেন।
সৌদি আরবে কর্মী যাওয়া বন্ধ হওয়ার প্রভাবে জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে আসে। সৌদি সরকার বাংলাদেশি কর্মীদের ইকামা (কাজের অনুমতিপত্র) বদলেরও সুযোগ বন্ধ করে দেয়। ফলে চরম দুর্ভোগে পড়েন বাংলাদেশিরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সৌদি আরব সফরে গিয়ে বাদশাকে আবার কর্মী নেওয়ার, ইকামা ও পেশা পরিবর্তন এবং সাধারণ ক্ষমার সুযোগ দেওয়ার অনুরোধ জানান। ২০১০ সালের ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শহীদুল ইসলামকে সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়। তিনি যোগ দিয়ে সৌদি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। পাশাপাশি বাংলাদেশিদের অপরাধপ্রবণতা কমিয়ে আনতেও পদক্ষেপ নেন। ২০১২ সালের মার্চে ঢাকায় সৌদি দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা খালাফ আল আলী খুন হন। এরপর রাষ্ট্রদূত নিহত খালাফের পরিবারসহ সৌদি সরকারের কর্মকর্তাদের সুষ্ঠু তদন্তের ব্যাপারে বারবার আশ্বস্ত ও পরিস্থিতি স্বাভাবিক করেন।
বন্ধ এই শ্রমবাজার চালু করতে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পাঁচবার সৌদি আরব সফর করেন। তিনি সৌদি শ্রমমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রিয়াদের তৎকালীন গভর্নরসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও তৎপর ছিলেন। এ ছাড়া সৌদি স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ২০১৩ সালের মার্চের শেষে বাংলাদেশ সফর করে।
সৌদি সরকার ২০১৩ সালের ১০ মে থেকে ৩ নভেম্বর পর্যন্ত সেখানে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। একই সঙ্গে ইকামা ও পেশা পরিবর্তনেরও সুযোগ দেয়। সাত লাখ ৯৯ হাজার ১৮৬ জন বাংলাদেশি সাধারণ ক্ষমার এই সুবিধা পান।
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সর্বশেষ গত ১৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সৌদি আরব সফর করে। এই সফরে তিনি সৌদি শ্রমমন্ত্রীর পাশাপাশি দেশটির তৎকালীন ডেপুটি ক্রাউন প্রিন্স (বর্তমান ক্রাউন প্রিন্স) মুকরিন বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করেন। এই সফরেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রবাসীকল্যাণমন্ত্রীকে আশ্বস্ত করা হয়।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যারা নাটক-উপন্যাসে যুদ্ধ করেছেন এখন তারাই মুক্তিযুদ্ধের জিম্মাদার সেজেছেন, আমরা যারা বনে-বাদারে যুদ্ধ করেছি তারা এখন ‘রাজাকার’ হয়ে গেছি।
অবস্থান কর্মসূচির ৫৭ তম দিনে তার সাথে সংহতি প্রকাশ করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে আলাপকালে বঙ্গবীর আজ বুধবার একথা বলেন। 
বঙ্গবীর আরো বলেন, পাকিস্তানী শাসকরা সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে উপেক্ষা করেছিল বলেই একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল, বর্তমান সরকারও দেশের মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনিক শক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। তিনি আরো বলেন, একাত্তরে আমরা সবাই ছিলাম বাঙ্গালি মুক্তিযোদ্ধা আর এখন কেউ আওয়ামী মুক্তিযোদ্ধা আবার কেউ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসে এবং বেগম খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করে দেশ ও মানুষ বাঁচানোর দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম মতিঝিলের ফুটপাথে অবস্থান চালিয়ে যাচ্ছেন। 
কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ তার সাথে অবস্থান করছেন। 
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে আজ এক আলোচনা সভা মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে হবে। সভায় দলীয় নেতা-কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। অপরদিকে আগামী ২৮ মার্চ শনিবার বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের অবস্থান কর্মসূচির ৬০দিন পূর্ণ হবে। যে সব দেশবরেণ্য ব্যক্তি কর্মসূচিস্থলে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেছেন এবং যারা নানা কারণে আসতে না পারলেও কর্মসূচির সাফল্য কামনা করেছেন তাদের নিয়ে এদিন সকাল ১১টায় দলীয় কার্যালয়ের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।


নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিভিন্ন অনিয়ম আর দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে অভিযোগ ও পরবর্তীতে সেটা মন্ত্রণালয়ের কমিটির তদন্ত করতে আসা নিয়ে খোলামেলা কথা বললেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
মেয়র বলেন, ‘আমার দুটি শিশু সন্তানের মাথায় হাত রেখে বলতে চাই নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি করপোরেশনের সাথে আমার এক টাকারও সম্পর্ক নাই। আমি হারামের এক পয়সাও ধরি না। আমি অত্যন্ত সৎভাবে জীবন যাপন করি।’
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি একজন নারী বলে আমাকে বিভিন্ন ভাবে আত্মসম্মানে পর্যন্ত আঘাত করা হচ্ছে। কিন্তু আমি কিছুতেই দমবো না। আমি নারায়ণগঞ্জবাসীর উন্নয়ন করেই যাবো।’
মেয়র বলেন, ‘নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী আর সেভেন মার্ডারের সঙ্গে কারা জড়িত সেসব বলে দেয়ার কারণেই আমার বিরুদ্ধে দুর্নীতির তিলক এঁটে দেয়ার চেষ্টা করছে। নারায়ণগঞ্জের মানুষকে সত্য কথা বলার জন্য আমি যেভাবে জাগিয়ে তুলেছি এতে আমার যদি জেলও হয়, আমার প্রতি যদি দুর্ভোগ নেমে আসে তাহলেও আমি পিছপা হবো না।’
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি মেয়র এসব কথা বলেন।
মেয়র আইভী প্রশ্ন তুলে বলেন, ‘আমার অপরাধ কী ? আমার বিরুদ্ধে অপপ্রচার তা জানেন কেউ? আমার অপরাধ আমি এ ছোট বাচ্চা ত্বকী হত্যার বিচার কেন চেয়েছি। ত্বকী হত্যারকারীদের নাম আমি স্পষ্ট ভাবে বলে দিয়েছি। আমার অপরাধ সেভেন মার্ডার কারা ঘটিয়েছে তাদের নাম বলে দিয়েছি। আমি নারায়ণগঞ্জ শহরের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। আমি যা বলি স্পষ্টভাবে বলি। আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি।’
নারায়ণগঞ্জ সিটি মেয়র আরো বলেন, ‘আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাই না এবং এ ফ্যামেলির ভয় কারো নেই। আমার বাবাও এভাবে অসংখ্য প্রতিকূলতার মধ্যে নারায়ণগঞ্জে নেতৃত্ব দিয়েছে। আমিও ঠিক তদরুপ ভাবে কাজ করছি। আমি জানি ইনশাল্লাহ সত্য যতই কঠিনই হোক, সত্য প্রতিষ্ঠিত হবেই। আমার জন্য কিছু করতে হবে না, মিটিং মিছিল কিছুই করতে হবে না। শুধুমাত্র ঘরে বসে দোয়া করবেন। নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমি সত্যের পথে আছি, থাকবো।’
এসময় তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পিএসসিতে জিপিএ-৫ পাওয়া, বৃত্তি পাওয়া ও জেলা কিন্ডার গার্টেন ভিত্তিসহ মোট ১৫০ জন ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার দেয়া হয়।
প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মেহেরুন নেছা বিথি, সিনিয়র শিক্ষক-শিক্ষিকা গুলশান আরা শাহীন, সুকুমার রায়, গঙ্গা বিশ্বাস, তামান্না ইসলাম, রেখা দাস, মুনমুনসহ অন্যান শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের শিক্ষার্থী অভিভাবকেরা।
সহজেই দাঁত পরিষ্কার করার উপায়
আমরা সকলেই চাই দাঁত গুলো হবে ঝকঝকে সাদা ও সুন্দর। আর এই উদ্দেশ্যে হরেক রকম টুথ পেস্ট ও ডেন্টিস্ট এর পেছনে পয়সাও খরচ কম করছি না। অথচ আপনি চাইলে খুব সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থাকে।
ছোট্ট একটি কাজ আপনার দাঁত গুলোকে রাখতে পারে ঝকঝকে সাদা। "ইনস্ট্যান্ট" দাঁত সাদা করতেও এই পদ্ধতির তুলনা নেই। রইলো একটা ঘরোয়া টুথ পেস্ট তৈরির সহজ উপায়!
এক টেবিল চামচ লেবুর রস নিন, তার সাথে নিন আধা চা চামচ লবণ। ভালো করে মিশিয়ে নিন। এইবার এই মিশ্রণ ব্রাশে নিয়ে দাঁত মাজুন। কিংবা আঙ্গুলের সাথে নিয়ে প্রতিটি দাঁতের আনাচে কানাচে লাগিয়ে দিন।
২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন ও ভালো করে কুলি করে ফেলুন। ব্যস, এবার আয়নায় দেখুন তো কি চমৎকার চকচকে হয়েছে দাঁত গুলো! দাঁত বেশি হলদে হয়ে গেলে প্রয়োগ করতে পারেন এই উপায়। তবে রোজ রোজ করতে যাবেন না যেন। রোজ করলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে।