ঢাকা: আইফোনের ক্যামেরায় নতুন প্রযুক্তি সংযোজন করার ঘোষণা দিয়েছে অ্যাপল ইনকরপোরেশন। আইফোনের পরবর্তী ভার্সনগুলোতে নতুন প্রযুক্তির ক্যামেরা থাকবে। বাজারের অন্যসব স্মার্টফোনগুলোর তুলনায় আইফোনের ক্যামেরা অনেকটাই উন্নত। আইফোনের পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরার পাশাপাশি ক্যামকোডারের দিকেও ঝুঁকছে অ্যাপল।
স্মার্টফোনের দুনিয়ায় ক্যামেরায় আধিপত্য ধরে রাখতে অ্যাপল ইতোমধ্যে ‘ডিজিটাল ক্যামেরা উইথ লাইট স্প্লিটার’ নামে প্যাটেন্ট করেছে। প্রতিষ্ঠানটি চাইছে সর্বাধুনিক প্রযুক্তির থ্রি সেন্সর ভিত্তিক ক্যামেরা আইফোনে সংযুক্ত করতে।
‘থ্রি সেন্সর ইমেজিং টেকনোলজি’তে ক্যামেরার ভিতর তিন ধরণের তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবেশ করে। আলো প্রবেশের জন্য প্রিজম, লেন্স বা আয়না ব্যবহৃত হয়। তিনটি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ক্যামেরায় প্রবেশ করে আবার তিনটি সেন্সরের মাধ্যমে বিভক্ত হয়।
এই প্রযুক্তির ব্যবহারের ফলে আইফোনের ক্যামেরাগুলোর ছবি আরও বেশি পিক্সেল ধারণ করতে পারবে। একই সঙ্গে স্থির চিত্র ও ভিডিও চিত্রের মান উন্নততর হবে।
‘থ্রি সেন্সর ইমেজিং টেকনোলজি’ প্রফেশনাল ক্যামেরাতে ব্যবহৃত হয়। ক্যানন, প্যানাসনিক, ফিলিপসের মত বিখ্যাত ব্র্যান্ডগুলো এই প্রযু্ক্তি ব্যবহার করে।
9:12 PM
Writer


Posted in
0 comments :
Post a Comment