লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি হেলালউদ্দিন ও আনোয়ার হোসেনকে মুক্তি দিয়েছে আইএস জঙ্গিরা। হেলালের পরিবারকে বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূত।
বর্তমানে, তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানানো হয় । তারা শারিরীকবাবে সুস্থ আছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল তারা ত্রিপলিতে তাদের কর্মস্থলে যোগ দিতে পারেন। এরআগে, অপহরণের ১৮দিন পর মঙ্গলবার পরিবারের সাথে টেলিফোনে যোগাযোগ করেন জামালপুরের হেলাল উদ্দিন। তার স্ত্রী আলেয়া বেগম জানান, টেলিফোনে কষ্টকর জিম্মি অবস্থার কথা জানান হেলাল। তবে কোন মুক্তিপণ বা কোন চাহিদার বিষয়ে কিছু জানান নি তিনি। ৬ই মার্চ লিবিয়ায় তেলক্ষেত্র থেকে অপহৃত হন, হেলালউদ্দিন ও আনোয়ার হোসেন।
12:39 PM
Writer

Posted in
0 comments :
Post a Comment